প্রিন্ট এর তারিখঃ Jul 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 17, 2026 ইং
আলোকিত নারী কল্যাণ সংগঠনের উদ্যােগে আনোয়ারার বন্যাকবলিত পরিবারে উপহারসামগ্রী বিতরণ

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মাঝে উপহারসামগ্রী বিতরণ করেছে আলোকিত নারী কল্যাণ সংগঠন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলার রায়পুর ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডে সংগঠনটির উদ্যোগে বন্যার্ত পরিবারের হাতে খাদ্য ও প্রয়োজনীয় উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।
উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন স্বপ্নবাজ সংগঠনের প্রতিষ্ঠাতা এইস এম নিজাম চৌধুরী, স্বপ্নময় মানব কল্যাণমুখী সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. হাবিবুল্লাহ, সংগঠনটির সদস্য মো. রাকিব, আলোকিত নারী কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক এস এম সাদিয়া, সদস্য রিনা আক্তার ও সানজু আক্তার, জয় ও মাহিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোকিত নারী কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক এস এম সাদিয়া জানান- বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে আমাদের ক্ষুদ্র চেষ্টা অব্যাহত থাকবে।ইনশাআল্লাহ
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট